বিএনপি ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের।
তিনি বলেন, আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবো। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১দফা বাস্তবায়ন করবো। কেন না আমরা দেশের ২০ কোটি, মানুষের সাথে কমিটমেন্ট করেছি।
আমাদের সফলতা আনতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। আপনাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা জন সমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে। তানাহলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকাল ৪ টা ২৫ মিনিট ভার্চুয়ালি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন।
এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।
সকাল সাড়ে ১০ টায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টার জেলা বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালার উদ্বোধনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।
ড. ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।
এসময় শামসুজ্জামান দুদু আরো বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা না। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। এছাড়াও যোগ দেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আকরামুল হাসান মিন্টু ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদস,সদস্য তাজবীরুল ইসলাম, আলহাজ্ব সাইফুর রহমান রানা সহ জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যেমে সন্ধ্যায় শেষ হয় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা।
এমএসএম / এমএসএম
দুধকুমার নদীর ওপর নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম
শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে আনবে উন্নয়নের গতি: জয়সিন্ধুকে ঘিরে জনমনে
জাটকা সংরক্ষণ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ নিয়ে অপপ্রচারের নিন্দা কান্ডারীর
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার
৩টি খাল খনন উদ্বোধন ও বিজিএফ’র চাল বিরতণ করলেন এমপি মালিক
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী
রমজান উপলক্ষে ইয়ারা গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল জেলায় কৃষিতে নতুন সম্ভাবনা : ভোরের আলো ফুটতেই হাসছে সূর্যমুখী ফুল