ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে প্রেমের টানে ভারতীয় যুবককে বিয়ের আসরে অর্থদণ্ড


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ১২:৫১

চট্রগ্রামের সীতাকুণ্ডে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে একজন ভারতীয় নাগরিক ও বিবাহের আয়োজককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাশঁবাড়িয়া (বাদামতল) এলাকার অরুণ বাবুর খোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাশঁবাড়িয়ার বাদামতল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপনে শান্তা নাথ নামের ১৪ বছরের এক কিশোরীর বিবাহ আয়োজনের অপরাধে আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আয়োজিত বিবাহের বর সুশান্ত নাথ (২৭) নামের একজন ভারতীয় নাগরিক। তিনি বিবাহ করতে বাংলাদেশে এসেছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ও সংশ্লিষ্ট ধারায় বিবাহের আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজক ও অভিযুক্তকে সতর্ক করা হয়। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক