টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয় বছর পর দলে ফিরলেন রবি রামপল।
চমক হিসেবে দলে ফেরা রামপল দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। তবে সদ্য শেষ হওয়া সিপিএলে দুর্দান্ত বোলিং করে ১৮ উইকেট শিকার করার কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। অপরদিকে, দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার সুনিল নারিনের।
বর্তমান চ্যাম্পিয়নদের রিজার্ভে থাকা তিনজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো ও আকিল হোসেন। বিশ্বকাপে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড, সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন নিকোলাস পুরান।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডনল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কোটরেল, আকিল হোসেন, জেসন হোল্ডার।
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি