শিক্ষা উপদেষ্টা
বেশি খারাপ লাগছে না, অন্য সব হারের মতোই : শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ আফ্রিকার দেশটি টেস্ট ম্যাচে জয়হীন ছিল গত ৪ বছর। বাংলাদেশের হিসাবটা সামনে আনলে সেই সময়টা ৭ বছরের। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি নাজমুল হোসেন শান্ত’র দল। টাইগারদের সামর্থ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে সফরকারীরা সেটি বাস্তব করে দেখিয়েছে।
আজ (বুধবার) শেষ বিকেলে সিলেট টেস্টে হার দিয়ে সিরিজ শুরুর পর বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক। পুরো ম্যাচটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হেরেছি। (জিম্বাবুয়ের কাছে হারায়) অতিরিক্ত বিপর্যস্ত বলব না। কারণ, এটাও একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল। আবার বিপর্যস্ত এই কারণে যে, আমরা ভালো খেলতে পারিনি।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারে বেশি কষ্ট কি না এমন প্রশ্নে শান্ত’র জবাব, ‘(কষ্ট) বেশি বলব না। যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয়, এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল আমরা। এজন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। ম্যাচ হারলে সাধারণত যেরকম খারাপ লাগে, সেরকমই লাগছে।’
বাংলাদেশ-জিম্বাবুয়ের চলমান সিরিজ সরাসরি দেখাচ্ছে কেবল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই বিষয়েও প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘আমাদের কাজ হলো ধারাবাহিকভাবে পারফর্ম করা, দলকে জেতানো। আমাদের খেলা কে দেখাবে বা দেখাবে না, সেটা নিয়ে বেশি একটা চিন্তা করি না। আমাদের কাজ নিয়মিত ভালো খেলা, যেটা আমরা পারছি না।’
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ