ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৫ রাত ৯:১০

ইন্দোনেশিয়ায় এএইএফ কাপ হকিতে বাংলাদেশ গ্রুপের চার ম্যাচই জিতেছে। আজ শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ গোলের চারটি ফিল্ড গোল। আগামী শুক্রবার বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ। 
শ্রীলঙ্কা হকিতে বাংলাদেশের চেয়ে বরাবরই পিছিয়ে। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম গোল দিতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথম দুই কোয়ার্টারে কেউ গোল করতে পারেনি।
বাংলাদেশের পক্ষে রাকিবুল জোড়া গোল, রাব্বি, আরশাদ ও নাইম একটি করে গোল করেন। ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুল জোড়া ফিল্ড গোল করেন। ৪৩ মিনিটে রাব্বি আরেকটি ফিল্ড গোল করলে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ হয়। ৪৯ মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান আরো বাড়ে। পরের মিনিটে পেনাল্টি কর্ণারে নাইমের গোলে বাংলাদেশ ৫-০ গোলের জয় পায়। জোড়া গোলদাতা রাকিবুল হাসান রকি ম্যাচ সেরার পুরস্কার পান।
এএইচএফ কাপ এশিয়ান কাপ হকির বাছাইয়ের টুর্নামেন্ট। বাংলাদেশ এই টুর্নামেন্টে বিগত চার আসরের চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গেলেও গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে অনেক বাংলাদেশের।

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল