কুমিল্লা মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে বসত ঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই
কুমিল্লা মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসত ও দুইটিপাক ঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায় ।গতকাল বিকাল উপজেলার ৪ নং উওর ঝলম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বড় কেশতলা গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ প্রায়১৫ লক্ষ টাকার ক্ষতি হওয়ার কথা জানান ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এক’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান - গতকাল বিকাল অনুমানিক প্রায় তিন টায় বড় কেশতলা বড় বাড়ীর মাসুদ আলম, আব্দুর রহিম, মৃত্যু আবদুর রহমানের ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তে ছড়িয়ে পড়লে ঘরের থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন আরো ভয়াবহ রুপ নেয়। মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ও স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগেই পুড়ে ছাই হয়ে যায়। মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত মাসুম মিয়া বলেন- ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। দুইটি বসত ঘর ও দুইটি পাকের ঘর পুড়ে যাওয়ার কথা জানান তিনি। মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ।উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়