নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর গণসংযোগ ও ৩১ দফা দাবি সম্বলিত বই বিতরণ
টাঙ্গাইল নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ ও দলীয় বই বিতরণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা মো. রবিউল আওয়াল লাভলু। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় নিজ বাড়ি থেকে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি দপ্তিয়র ইউনিয়নের নজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান এবং পথসভায় অংশ নেন।
এই কর্মসূচির অংশ হিসেবে তিনি তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির উপর ভিত্তি করে প্রস্তুতকৃত বই সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। দপ্তিয়র যাওয়ার পথে বিভিন্ন স্থানে থেমে থেমে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে গণসংযোগ করেন এবং দলের আদর্শ তুলে ধরেন।
পথসভায় রবিউল আওয়াল লাভলু বলেন, “আমি সততার রাজনীতি করি, ঈমানের সাথে দলীয় আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমি দুর্নীতির আশ্রয় নেই না, ভবিষ্যতে এমপি হলেও যদি কোনো দুর্নীতির সাথে জড়িত হই, আপনারা আমার মুখের ওপর বলবেন। ইনশাআল্লাহ, আমি আদর্শ থেকে বিচ্যুত হব না।”
তিনি আরও বলেন, “আপনারা আমাদের দলীয় দাবিসংবলিত বইগুলো নিয়ে পড়ুন, চিন্তা করুন। যদি একমত হন, তবেই বিএনপির রাজনীতি সার্থকতা পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান,নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন,সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক,যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা,জেলা ছাত্রদলের ইমন, মাহবুবুর রহমান, শামসুল, মানিকসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা বিএনপির রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার
আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২
গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি
সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ
জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ
মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক
কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত
ফাইনালে আর্জেন্টিনা: চাঁদপুরে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
আত্রাইয়ে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস