সুবর্ণচরে বিকাশ ব্যাবসায়ীর ওপর হামলাকারিদের বিচারের দাবীতে মানববন্ধন
নোয়াখালী সুবর্ণচরে বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে গুরুত্বর আহত করে টাকা ছিনিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের পরিস্কার বাজার প্রধান সড়কের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোমিন উল্যাহ, আহত রহিমের ভাই করিম, সালমান আরেফিনসহ এলাকাবাসী। বক্তারা ব্যাবসায়ী ইউছুপের হামলাকারিদের গ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, ২১ এপ্রিল সোমবার পশ্চিম চরজব্বর গ্রামের পরিস্কার রাস্তার মাথা বাজারের বিকাশ ব্যবসায়ী ইউছুপ তার দোকান বন্ধ করে রাত সাড়ে ১১ টার সময় বাড়ী যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়িয়ে কুপিয়ে জখম করে এবং তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে গুরত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে পশ্চিম চরজব্বর গ্রামের আলা উদ্দিনের পুত্র আলমগীর হোসেন, আবু তাহেরের পুত্র সোহেল (২০), মোঃ মোসলেহ উদ্দিনের পুত্র জহির ওরপে ফয়সাল (২০), ইব্রাহিমের পুত্র সোহেল (১৯), শাহজাহানের পুত্র বিক্রম রাহাত (২০)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার