ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‘৮’ স্পর্শ করেছেন রিশাদ, ‘১৯’ হবে তো?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ২:৪৬

পিএসএলে সময়টা বেশ দারুণ কাটছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। এর আগে অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজ লিগে খেলার সুযোগ থাকলেও বিসিবির অনাপত্তিপত্র জোটেনি রিশাদের। যে কারণে মিস করেছেন হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ। 

তবে পিএসএলে গিয়ে রিশাদ বুঝিয়ে দিলেন, ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে আগামী দিনগুলোতে বাংলাদেশের পতাকা চাইলেই বহন করতে পারেন তিনি। পিএসএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন তারই। ৩ ম্যাচ খেলেই নিয়েছেন ৮ উইকেট। পাকিস্তানের এই লিগে বাংলাদেশের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। অবশ্য এখানে রেকর্ডটা ভাগাভাগি করছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। 

পিএসএলে ৮ উইকেট পাওয়ার পর লাহোরের স্কোয়াডে রিশাদ নিয়মিত মুখ হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। দলের সতীর্থ কিংবা মালিক প্রত্যেকেই দারুণ মুগ্ধ রিশাদের বোলিংয়ে। তবে রিশাদ নিশ্চয়ই থামতে চাইবেন না এখানেই। এখনো ৬ ম্যাচ হাতে আছে দলটার। রিশাদও চাইলে নিজেকে নিয়ে যেতে পারেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অন্য এক উচ্চতায়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যেকোনো ফ্র‍্যাঞ্চাইজ লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ওরচেস্টারশায়ারের হয়ে ২০১১ সালের ভাইটালিটি ব্লাস্টে ১৯ উইকেট নিয়েছিলেন একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। 

এরপরেই আছে আইপিএল অভিষেকে মুস্তাফিজুর রহমানের কীর্তি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুমে মুস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট। সেটা এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের যেকোন বোলাদের সেরা আসর হিসেবে আছে। 

পিএসএলে এরইমাঝে দেশীয় রেকর্ডে সেরা হয়ে যাওয়া রিশাদ চাইলেই পাখির চোখ করতে পারেন সাকিবের ১৯ উইকেটের সেই আসরকে। বাংলাদেশের প্রেক্ষিতে আর কোনো বোলারেরই বিদেশি ফ্র‍্যাঞ্চাইজ লিগে এরচে ভালো মৌসুম যায়নি। লাহোর কালান্দার্সের হয়ে ছুটতে থাকা রিশাদ নিজেকে কতটা দূরে নিতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল