ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ৪:৩২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্যের অফিস কক্ষে ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী। স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন পরিবহণ প্রশাসক ও সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী।  

চুক্তি স্বাক্ষরকালে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)  উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুইটির মধ্যে আন্ত:সম্পর্ক জোরালো হলো।  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একাডেমিক বিনিময়, ইন্টার্ণশীপ, প্রশিক্ষণ গ্রহণ, শিক্ষার্থী বিনিময়, গেস্ট লেকচার, পরিদর্শনসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। 

চুক্তি স্বাক্ষর শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের কপি গ্রহণ করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?