ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৪-৪-২০২৫ বিকাল ৫:১০

কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসি), ইন্ডিয়া এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক চারদিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রাম বৃহস্পতিবার শেষ হয়েছে। 

গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এসময় উপাচার্য বলেন, ‘‘বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রোডাকশনের গুরুত্ব অপরিসীম। শিক্ষা কার্যক্রমকে সহজ উপায়ে দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার জন্য “মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল” বিষয়ক প্রশিক্ষণ আমাদের জন্য অপরিহার্য। প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে টিকে থাকতে হলে আমাদেরকে বহির্বিশ্বের উন্নত প্রযুক্তি গ্রহণ করতে হবে। আর এ আধুনিক ডিজিটাল প্রযুক্তি হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তা বাস্তবক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে। 

ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ইলেকট্রনিক মিডিয়া প্রোডাকশন সেন্টার, নয়া দিল্লী এর পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও প্রযোজক ড. যতিন্দর জিত কৌর রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রোগামে দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে উন্মুক্ত ও দূরশিক্ষণ এবং অনলাইন শিক্ষায় মিডিয়ার ভূমিকা, উৎপাদন ও প্রচারের প্রযুক্তিগত নানা দিক নিয়ে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ প্রদান করেন। 

চারদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ প্রোগ্রামের বিভিন্ন সেশনে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুতের জন্য বিষয় চিহ্নিতকরণ, বাজেট তৈরিসহ উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, স্ক্রিপ্ট লেখার জন্য একাডেমিক সংক্ষিপ্তসার, স্ক্রিপ্ট লেখার ধারণা তৈরি ও অনুশীলনের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে বাস্তব ধারণা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদেরকে স্টুডিও/আউটডোরে স্ক্রিপ্ট উপস্থাপনা বিষয়ে হাতে কলমে অনুশীলন এবং এর প্রতিক্রিয়া ও মূল্যায়ন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। আরও বক্তব্য প্রদান করেন, রিসোর্স পার্সন ভারতের ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (EMPC) পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (EMPC) প্রযোজক ড. যতিন্দর জিত কৌর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শরীফ মোঃ শাহাবুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিষ্ট সোহেল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ২৪ শিক্ষক এবং মিডিয়া ও কম্পিউটার বিভাগের ২৪ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করেন। সমাপনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত