ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মামলা তদন্তকারী শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই আতাউল মাহমুদ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৪-৪-২০২৫ বিকাল ৫:৫৫

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খানকে শ্রেষ্ঠ মামলা তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত  হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি জানান ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান। এর আগে গতকাল বুধবার ঢাকা পুলিশ লাইনের মিলব্যাক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

এসআই আতাউল মাহমুদ খান ইতোমধ্যে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২২ বার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু ধামরাই থানা নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানাতেও তাঁর কর্মকুশলতার ছাপ রেখেছেন।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন,এসআই আতাউল মাহমুদ খানের সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়। স্থানীয় ও জেলা পর্যায়ে এই স্বীকৃতি ভবিষ্যতে পুলিশের পেশাগত মান উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু