ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে উত্তরায় মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ২৫-৪-২০২৫ বিকাল ৬:১৬
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে থেকে মিছিলটি বের হয়।
উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, বিমানবন্দর থানা, তুরাগ থানা, উত্তরখান থানা ও দক্ষিন খান থানা মৎস্যজীবী দলের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়।  এসময় ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহবায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকী বিল্লাহ'র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা মৎস্যজীবী দলের সভাপতি হাফিজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উত্তরা পূর্ব থানা মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিমানবন্দর থানা মৎস্যজীবী দলের সভাপতি রুবেল সিকদার, সাধারণ সম্পাদক আয়নাল মিয়া,  তুরাগ থানা মৎস্যজীবী দলের সভাপতি নাজির মিয়া, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, উত্তরখান থানা মৎস্যজীবী দলের সভাপতি শাহিন মিয়া,  সাধারণ সম্পাদক শিবলু মিয়া, দক্ষিন খান থানার সভাপতি-সাধারণ সম্পাদক সহ আরো মৎস্যজীবী দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা স্বৈরাচার আওয়ামী লীগকে সতর্ক করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 
পরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিলটি উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে শেষ হয়। 

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)