ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় বাংলাবাজার প্রেসক্লাবে দোয়া-মোনাজাত


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ১২:১

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সাংসদ আলহাজ তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টন্বর) বিকেলে ভোলার উপশহর বাংলাবাজার প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ এই নেতা অসুস্থতাজনিত কারণে বেশ কয়েক দিন যাবৎ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন।


বাংলাবাজার প্রেসক্লাবের সভাপতি হাওলাদার মাকসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি তার ফ্যামিলি সদস্য হিসেবে তার সাথে যোগাযোগ করেছি। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এখন অনেকটা সুস্থ আছেন। আমি আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের উপদেষ্টা এমএ তাহের, মো. নাসির উদ্দিন ও এমদাদ হোসেন মাস্টার এবং প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ মান্নান, সৈয়দ মো. নজরুল ইসলাম ও মাকসুদুর রহমান বাহার।

উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বিভিন্ন স্থানীয়-জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অতিথিবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. নুরুুল করিম ।

এছাড়াও ভোলার  জনপ্রিয় এ নেতার  আশু রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিটি মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দৌলতখান উপজেলার সৈয়দপুর  ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান