গাজীপুরে পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইকে হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুরে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নয়া সাঙ্গুন গ্রামের মালয়েশিয়া ফেরত বড় ভাই স্বপনের নিকট পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকি দিয়ে ছোট ভাইকে এলাকা ছাড়ার অভিযোগ উঠেছে। রবিবার গাজীপুর হাবিবউল্লাহ স্মরণী রোড ইকবাল কুটিরে সাংবাদিক ইউনিটির কার্যালয়ে রবিবার বিকাল ৩ টায় ছোট ভাই মোক্তারুজ্জামান সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মোক্তারুজ্জামান তার লিখিত বক্তব্যে জানান, তার আপন বড় ভাই ১৯৯০ সালে অবৈধ ভাবে আমার বাবার আর্থিক সহযোগিতায় মালয়েশিয়া পাড়ি দেন। দীর্ঘদিন তিনি নিখোঁজ হয়ে আত্মগোপনে থাকেন।ইতোমধ্যে তার শোকে আমার শিক্ষক বাবা ও গৃহিণী মা ইন্তেকাল করেন। ২০ বছর পর বাড়িতে ফোন দিয়ে বলে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করায় পুলিশ আটক করেছে। সেই মূহুর্তে জেল থেকে ছাড়া পেতে ও দেশে ফিরতে ১০ লাখ টাকার প্রয়োজন। আমি তার ছোট ভাই মোক্তারুজ্জামান ধার হিসাবে লোকমারফত ও বিকাশের মাধ্যে ৯ লাখ ৮০ হাজার টাকা পাঠাই। সর্বশেষ বিমান টিকেট ২৭ হাজার টাকা পাঠানোর পর ২০০০সালের প্রথম দিকে দেশে ফিরে আসে। দেশে আসার পর আমার পাওনা ৯ লাখ ৮০ হাজার টাকা চাইলে এলাকার আঃ আউয়াল মানিক মিয়া ও সিরাজ উদ্দিনের নেতৃত্বে সংঘবন্ধ হয়ে আমাকে বেধরক মারধর করে। টাকা ফেরত না দিতে স্থানীয় পুলিশ দিয়েও নানাভাবে হুমকি দিতে থাকে। এরই মধ্যে টাকা দেয়ার প্রতিশ্রুতিতে স্থানীয়ভাবে কয়েকবার সামাজিক গ্রাম্য সালিশে পৈতৃক সম্পত্তির কিছু জমি রেজিষ্ট্রেশন করে দেয়ার লিখিত সমঝোতা হয়।কিন্ত নানা তালবাহানায় জমি বা পাওনা টাকা না দিয়ে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ বিষয়ে আদালতে মামলা করেছি যা তদানীন্তন রয়েছে।
এই মূহুর্তে তাদের ভয়ে গত একসপ্তাহ যাবত ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি আইনশৃংখলা বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারে নিকট আমার বড় ভাই স্বপন ও তার সাঙ্গপাঙ্গদের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি পাওনা ১০ লাখ ফেরত অথবা জমি লিখে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে মোক্তারুজামানের বড় ভাই স্বপন ও টোক ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামকে মোবাইল ফোনে যোগাযোগ করলে রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ