ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পর্দায় এবার জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ১২:৬

সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্ডেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। জন্মদিন হোক বা ভালোবাসা দিবস প্রেমিকাকে কখনও বুঝতে দেন না যে তিনি কাছে নেই। 
তাদের এই প্রেম সব সময় বলিউডের হট টপিক। এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সুকেশ ও জ্যাকুলিনের প্রেম উঠে আসবে বড়পর্দায়। এই খবর ২০২১ সালে সুকেশই প্রথম জানিয়েছিলেন। তবে সেই সময় এই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জ্যাকুলিন। 
প্রতিবেদনে আরও বলা হয়, সুকেশ ও জ্যাকুলিনের প্রেমকাহিনি নির্ভর তথ্যচিত্রের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। কারণ, জ্যাকুলিন ছাড়া এই গল্পের মাত্রা উন্নত হবে না বলে মনে করছেন নির্মাতারা। যদিও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে এখনও সাড়া দেননি অভিনেত্রী। তবে মনে করা হচ্ছে, ইতিবাচক দিকেই এগোবে এই তথ্যচিত্রটির কাজ। 
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেফতার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে। এছাড়াও একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। 
গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা। ২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকুলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন।

 

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক