ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৪:৫৭

প্রবাসী সন্দ্বীপিদের অন্যতম সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অত্যান্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে। 

২৬ এপ্রিল রোজ শনিবার দিবাগত রাত্রে আবুধাবির মুসাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত এই বর্নাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি আর এস ইব্রাহীম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ তথা সংযুক্ত আরব আমিরাতে সন্দ্বীপিয়ানদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবুধাবির আল হিলাল ব্যাংকের কর্মকর্তা ও সন্দ্বীপ সোসাইটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের  কৃতি সন্তান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শিক্ষাবিভাগের অধ্যাপক ডঃ মোঃ ইদ্রিস আলম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাইন কমিউনিটির কর্ণধার মেহেদী হাসান, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদেরসম্মানিত সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী  মোহাম্মদ আলি মুনসুর এছাড়া উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেরিন সার্ভিসের উদ্যোক্তা ওমর ফারুক, মানবতার সংগঠন দ্বীপের মায়াবি স্বপ্ন সংগঠনের  সম্মানিত সভাপতি শামীম আব্দুল্লাহ ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া,মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী ও সমাজ কল্যাণ পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। 

আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাহাদাত হোসেন রিপন, সহ সভাপতি মনজুর আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক আশ্রাফ, সাংগঠনিক সম্পাদক মুনসুর আলম, অর্থ সম্পাদক মহিন উদ্দীন শাহীন, সহ অর্থ সম্পাদক নোমান, সহ-প্রচার সম্পাদক নাহিদ 

সভায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি আর এস ইব্রাহীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল  সকল অতিথি সহ সদস্যবৃন্দকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সুন্দর,দৃষ্টিনন্দন ও আনন্দঘন করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অপরদিকে প্রবল আগ্রহ ও ইচ্ছে থাকা সত্বেও সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খী যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করে পরবর্তী কোন অনুষ্ঠানে মিলিত হবেন সে প্রত্যাশা করেন সবাই।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ