ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভিন্ন ফরম্যাটে অন্য প্রোটিয়াদের দেখল শ্রীলংকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ১:৫০

ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হারার পর অন্য ফরম্যাটে এসেই বদলে গেল প্রোটিয়ারা। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে লংকানদের ওপর ঘোরাল ছড়ি, দেখাল রাজত্ব। ঘরের মাঠে লংকানরা হারল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেন কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেন্ডা বাভুমা দলে না থাকায় দলের নেতৃত্ব দেন এই প্রোটিয়া। অবশ্য তার নেতৃত্বে দারুণ শুরু করে ডিকক-হেনড্রিকস। ৭৩ রানে ব্যাক্তিগত ৩৬ রান করে ফেরেন প্রোটিয়াদের উইকেটরক্ষক ব্যাটার ডিকক। ৬ রান যোগ করেই আউট হন অন্য ওপেনার রেজা হেনড্রিকস। পরে ক্লাসেনও ফিরে দ্রুত।

অবশ্য এরপর দুর্দান্ত এক জুটি গড়েন মিলার-মারকারাম। ৬৫ রানের জুটিতে ৩৩ বলে ২ ছয়ে ১ চারে ৪৮ রান করে ফেরেন মার্করাম। ১৫ বলে ১ ছয় আর ২ চারে ২৬ রান করেন মিলার। শেষের দিকে প্রিটোরিয়াসের ৬ বলে ১০ রানে ১৬৩ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা।

অবশ্য কেশব মহারাজ, কাগিসো রাবাদাদের সামলে সেই পুঁজি টপকাতে গিয়ে একদমই তাল মেলাতে পারেনি লঙ্কানরা। ১৬৩ রানের জবাবে দীনেশ চান্দিমালের ফিফটির পরও ১৩৫ করতে পারে স্বাগতিকরা।

আবিস্কা ফার্নেন্দো-দীনেশ চান্দিমালের উদ্বোধনী জুটি ৬ ওভার স্থায়ী হলেও ঝড়ো শুরুর চাহিদা মেটাতে পারেনি। ১৪ বলে ১১ করে ফার্নেন্দো হন রান আউট। এরপর মহারাজের স্পিনে দ্রুত বিদায় নেন ভানুশকা রাজাপাক্ষে। চারে নেমে চারিথা আসালাঙ্কা নষ্ট করেন মূল্যবান ১৯ বল, তাবরাইজ শামসির স্পিনে আউট হওয়ার আগে করতে পারেন কেবল ৬ রান।

অধিনায়ক দাসুন শানাকা ১৪ বলে ১৬ করে বিদায় নেওয়ার পর ম্যাচ থেকে আরো ছিটকে যায় শ্রীলঙ্কা। অস্কার প্রিটোরিয়াসের বলে কোন রান করার আগেই ফিরে যান বিস্ফোরক ভানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভাবাকে ফেরান আনরিক নর্তজে। এরপর আর কোন সম্ভাবনাই থাকেনি তাদের। চান্দিমাল ৫৪ বলে ৬৬ করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল প্রোটিয়ারা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে দুদল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছে সফরকারী প্রোটিয়ারা।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি