ধামরাইয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার দায়ে চারটি এক্সকেভেটর জব্দ
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার দায়ে চারটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক।
এ সময় চারটি এক্সকেভেটর (ভেকু)করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা গা ডাকা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান,ফসলী জমির মাটি কাটা বন্ধে ধামরাই উপজেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কৃষি জমি রক্ষার্থে এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন। এর আগেও প্রশাসন অসংখ্যবার এমন অভিযান পরিচালনা করেছে।আজ চারটি ভেকু জব্দ করা হয়েছে,কোন ব্যাক্তিকে উপস্থিত না পাওয়ায় জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।
তবে ফসলী জমি রক্ষায় তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা