ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ছাত্র হত্যা মামলার আসামি অহিদের অনুমোদনহীন হাসপাতাল পরিচালনা করছেন মো: আজমল খান


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৮-৪-২০২৫ বিকাল ৫:৭

অনিয়ম আর বিতর্কের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে মদনপুর স্পেশালাইজড হাসপাতাল। নারায়ণগঞ্জ বন্দর উত্তরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা অহিদের মালিকানাধীন জায়গায় গড়ে উঠেছে মদনপুর স্পেশালাইজড হাসপাতাল। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা অহিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন মো: আজমল খান। রাজনৈতিক পট পরিবর্তন এবং একাধিক মামলা থাকায় যুবলীগ নেতা অহিদের অনুপস্থিতিতে তার পক্ষে উক্ত হাসপাতালসহ যাবতীয় বিষয় দেখভাল করছেন মো: আজমল খান।  

যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের মালিকানাধীন নবনির্মিত বহুতল ভবনে অনুমোদনবিহীন হাসপাতালটি পুলিশ পাহারায় উদ্বোধন করা হয় বলে জানা যায়। 
পহেলা বৈশাখ বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পরিচালনায় মদনপুর স্পেশালাইজড হাসপাতালটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদের সহধর্মিণী জোসনা বেগম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. এম. করিম, মেডিসিন, ডায়াবেটিস, লিভার এবং পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ স্বাচিপ নেতা ডা. রাজ দত্ত, গাইনী বিশেষজ ও স্বাচিপ নেতা ডা. তাহমিনা খাঁন ও সমাজসেবক বারেক মেম্বারসহ আরো অনেকে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন চিকিৎসকদের সংগঠন স্বাচিপ নেতৃবৃন্দ কর্তৃক পরিচালিত অনুমোদনবিহীন হাসপাতালটির কার্যক্রম নিয়ে ইতোমধ্যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সহচর ও ছাত্র-জনতা  হত্যাসহ একাধিক মামলার আসামি অহিদুজ্জামান অহিদের অবৈধ অর্থে নবনির্মিত মদনপুর স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন 
মো. আজমল খাঁন। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাবলে অহিদুজ্জামান অহিদ মদনপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। অহিদের নেতৃত্বে এই বাহিনীর নিয়ন্ত্রণে  মদনপুর এলাকাসহ উত্তরাঞ্চলের  মাদক, চাঁদাবাজি, দখল, ছিনতাইসহ নানা অপকর্ম সংগঠিত হতো। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও ছাত্রহত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের অদৃশ্য ইশারায় বহাল তবিয়তে চলছে তার হাসপাতালসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্য। উল্লেখ্য, পহেলা বৈশাখে মদনপুর স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনের সময় পুলিশের ব্যাপক উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতা চাওয়ায় পুলিশ পাঠানো হয়েছে। 

এদিকে হাসপাতালটির অনুমোদন আছে কিনা জানতে চেয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, ডা. এ এফ এম মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত মদনপুর স্পেশালাইজড হাসপাতালের অনুমোদন দেয়া হয়নি।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু