কামারখন্দে গ্রাম আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন রিমা বেগম
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে কোর্ট শুনানি শেষে এক মামলার আবেদনকারীকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) জামতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই রায় কার্যকর করা হয়।
আবেদনকারী জামতৈল গ্রামের মোঃ বাবলু সরকারের মেয়ে মোছাঃ রিমা বেগম তার মামলায় অভিযোগ করেন, জামতৈল গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ বাবলু সরকার তার ক্ষতিসাধন করেছেন। মামলা দায়েরের পর গ্রাম আদালত নিয়ম অনুসারে উভয় পক্ষকে সমন জারি করে হাজির করে এবং যথাযথ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বিষয়টি যাচাই-বাছাই করে। সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত রিমা বেগমের পক্ষে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করে এবং আদালতের রায় মোতাবেক তাকে অর্থ বুঝিয়ে দেওয়া হয়।
গ্রাম আদালতের পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল এই রায় প্রদান ও বাস্তবায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাসনাতে রাব্বি সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহম্মেদ, ইউপি সদস্য আব্দুস সালাম ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল্লাহ শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ শাকিলা সরকার।
উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ন্যায়বিচার সেবা পৌঁছে দেওয়া।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ