ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে তৃষ্ণার্ত পথচারীদের পানি ও শরবত পান করালেন রেডক্রিসেন্ট কর্মীরা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ বিকাল ৫:৫৫
সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন অতিষ্ঠ ও বিপর্যস্ত। প্রচন্ড গরমে মানুষ ওষ্ঠাগত। এমন অবস্থায় কর্মজীবী মানুষগুলো যখন সংসারের চাহিদা মেটাতে ঘরের বাহিরে যেতেই হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গতকাল রোববার পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও পাঁচমাথা মোড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, পথচারী, রিকশা-ভ্যানের চালক-যাত্রী ও জনসাধারণের হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে সুপেয় পানি ও শরবত পান করানো হয়। একই সাথে তীব্র গরমের হাত থেকে রক্ষা বিশেষ করে শিশু, বৃদ্ধ  ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
 
জয়পুরহাট জেলা রেডক্রিসেন্ট যুব প্রধান আরাফাত হোসেনের নির্দেশনায় পাঁচবিবি ইউনিটের যুব প্রধান মোঃ আজমির শরীফ ফুয়াদের নেতৃত্বে এসময় ভলেন্টিয়ার হিসাবে উপস্থিত ছিলেন মহিপুর সরকারি কলেজ ইউনিট যুব প্রধান মোঃ ইমতিয়াজ আহমেদ, মোঃ সামিউল ইসলাম , মুরাদ হোসেন মুগ্ধ, মোঃ তারেক রহমান, সাকিবা আক্তার দীপা, কানিজ ফাতেমা, রুবাইয়া জান্নাত রানি, আবু সাঈদ, নূর হোসেন, জয়ারানী, বৈশাখী,  আরাফাত হোসেন, মাহী হাসান ও মোসাদ্দিক মাহী সহ অনেকেই। আজমির শরীফ বলেন, আমরা সংগঠনের সকল সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের সকল বিত্তবান মানুষদের এমন জনহিতকর কাজে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার