ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল সোমবার সকাল সোয়া ১০ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছাঃ জেসমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশীদ, মৎস্য অফিসার আইয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, পৌর মুখ্য নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, থানার প্রতিনিধি এস আই ফিরোজ হোসেন প্রমূখ। ইউএনও জেসমিন আক্তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও এজিওদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা ও অসহায়-দরীদ্র মানুষদের বিনামূল্যে আইন সহায়তা গ্রহন করতে বিভিন্ন ফোরামে আলোচনার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান