ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন


নুরুজ্জামান সেলিম, পর্তুগাল photo নুরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ২৮-৪-২০২৫ রাত ৯:১৭

এসো হে বৈশাখ, এসো এসো গানের ধ্বনিতে রবিবার (২৭ এপ্রিল) ২০২৫ পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাস পর্তুগালের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ।   

আয়োজক রাষ্ট্রদূত  মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে এবং দোতালয় প্রদান  গোলাম সারোয়ারের সঞ্চালনায়  রাষ্ট্রদূত মোঃ ফজলুল হক এবং তার সহধর্মিনী ১১:৫০ মিনিটে মূল অনুষ্ঠান বৈশাখী মেলা উদ্বোধন করেন।

উদ্বোধনপূর্বক আলোচনায় রাষ্ট্রদূত বলেন, পহেলা বৈশাখ সর্বপ্রথম কত সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে তা গবেষণার দাবি রাখে, এই অনুষ্ঠান শুধু ধনীরাই পালন করে তা নয়, এটা সবার জন্য একটি সার্বজনীন অনুষ্ঠান। তাই বাংলাদেশ দূতাবাস ও সার্বজনীন হিসাবে সবাইকে খোলা দাওয়াত দিয়েছেন কাউকে বিশেষভাবে দাওয়াত দেননি। পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশীদের জন্য আমরা এই অনুষ্ঠান করেছি। তিনি বলেন, আমি মনে করি পহেলা বৈশাখ হতে পারে বাঙালি সত্তাকে এবং বাঙালি সংস্কৃতিকে খুঁজে পাওয়ার একটি মাধ্যম,আমাদের ছেলেমেয়েরা এখন বিদেশের বিভিন্ন জায়গায় বসবাস করেন। তারা বিভিন্ন ভাষায় কথা বলেন। এই ধরনের অনুষ্ঠান তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তারা এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করতে পারবেন।পরিশেষে তিনি এই মেলার আয়োজক দূতাবাসের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন কমিটি যারা এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান। উদ্বোধন শেষে তিনি তার সহধর্মীনি কে নিয়ে মেলায় আগত সকল স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বাংলা গান, নৃত্য, ছোট শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়।পরিশেষে বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত