ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ২:৫৭
মানিকগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় বিলকিস আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহত বিলকিস আক্তার পুলিশ সদস্য মাসুদ রানার স্ত্রী ও ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে। তিনি তার দুই সন্তান নিয়ে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন।
 
বাড়ির মালিক কিতাব উদ্দিন জানান, পুলিশ সদস্য মাসুদ রানা গত আগস্ট মাসে তার ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি গাজীপুরে কর্মরত থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। ছুটিতে মাসুদ রানা বাসায় আসেন। সকাল আটটার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে বিলকিসের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিলকিসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

জামান / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক