কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ ধানবীজ এবং সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। এসময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষককে ব্রি ধান৪৮, ব্রি ধান৮৫, ব্রি ধান৯৮ জাতের ৫ কেজি আউশ ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত