ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

কামারখন্দে সাধারণ জ্ঞানের রাজশাহীতে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় গৌরব পাল


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ৪:১৭

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর  গ্রামের শিশু গৌরব পাল নিজের মেধা আর চেষ্টা দিয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের "খ" ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী শুধু নিজের নয়, তার বিদ্যালয় ও এলাকার গর্বও হয়ে উঠেছে। গৌরব সিরাজগঞ্জের রসুলপুর গ্রামের হাইস্কুল শিক্ষক গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রানী পালের দ্বিতীয় সন্তান।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট  লাভ করে। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয় সে।

গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এ অর্জনে আপ্লুত। তিনি বলেন, সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।

গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গৌরব পাল।

নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবুও দ্বিতীয় হয়ে অনেক খুশি। 

ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে ।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান,
গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মার ও অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

এমএসএম / এমএসএম

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

‎সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ