মিরাজ-সাকিবের জুটিতে ৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
নিজেদের দিন বলে কথা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নবম উইকেটেও দারুণ এক জুটি হয়ে গেল বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের জুটিতে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে এগিয়ে চলছে স্বাগতিকরা। এরইমধ্যে দলীয় সংগ্রহ ৪০০ পেরিয়ে গেছে। ততক্ষণে প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। ১১৪ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ৪০৪ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। মিরাজ ৭৬ আর তানজিম সাকিব অপরাজিত ২৯ রানে। টাইগারদের লিড এখন ১৭৭ রানের।বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।
ভক্তদের জন্য সুসংবাদ- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
অষ্টম উইকেটে মিরাজ ও তাইজুলের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে লিড বাড়াচ্ছিলো বাংলাদেশ। ৬৩ রানের মাথায় এই জুটি ভেঙেছেন মাসেকেসা। তাইজুলকে উইকেটরক্ষক তাফাদজওয়া সিগার হাতের ক্যাচ বানান তিনি। ৩৪২ রানে ৮ উইকেটের পতন হয় বাংলাদেশের। ৪৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তাইজুল।
এর আগে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি