ভূঞাপুরে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী বোনকে মারধরের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ারিশের সম্পত্তির ভাগ চাওয়ায় অসুস্থ বৃদ্ধা বোনকে দিনভর ধানক্ষেতে জিম্মি ও মারধর করার অভিযোগ উঠেছে তার ভাই ছাত্তার মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (২৮ এপ্রিল) ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী খোদেজা বেগম নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা নারী।
এর আগে গত ২৭ এপ্রিল রবিবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী, তার ছেলে-মেয়ে এবং মেয়ের জামাইকে ভয়ভীতি দেখিযে ধানক্ষেতে জিম্মি করে রাখে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, খোদেজা বেগম তার ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশের সম্পত্তির জন্য গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে একাধিকার সালিশের আহবান করে। সর্বশেষ গত ২৭ এপ্রিল রবিবার সকাল ১০টায় পরিষদের সালিশের আহবান করা হয়। কিন্তু সেই সালিশে ছাত্তার মোল্লা উপস্থিত হননি। পরবর্তীতে সকাল ১১ টার দিকে ভুক্তভোগী খোদেজা বেগম তার বাবার পৈত্তিক সম্পত্তির ওয়ারিশের জন্য ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশ বুঝে চান। ওয়ারিশ না দেওয়ায় ধান কাটা বাধা দেয় খোদেজা বেগম। এ সময় ছাত্তারের নির্দেশে তার ছেলে ও ভাতিজারা খোদেজা বেগমসহ তার ছেলে-মেয়ে ও তার জামাতাকে মারধর করে এবং ওই ধানে ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিম্মি করে রাখে।
ভুক্তভোগী নারী খোদেজা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ওয়ারিশ দাবি করে আসছি। এ নিয়ে অনেক বার দরবারে তাদের ডাকা হয়েছে কিন্তু তারা হাজির হয় না। ধান কাটা বাধা দিলে আমাদেরকে মারধর করে ধানক্ষেতেই জিম্মি করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার করলে পরদিন সোমবার ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে ছাত্তার মোল্লার ছেলে শাহীন মোল্লা মোবাইল ফোনে জানান, ফুফু তার অংশের জমি আমাদের লিখে দিয়ে এখন আবার ওয়ারিশ দাবি করছেন। এনিয়ে জেলও খেটেছি। তাকে আমরা মারধর করেনি।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ওইদিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা করা হয়। অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান