উল্লাপাড়ায় শষ্য মালিকদের নিয়ে জামায়াতের সুধী সমাবেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে শষ্য মালিকদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে শষ্য মালিকদের সচেতন করতে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়৷
মঙ্গলবার (২৯ শে এপ্রিল) সিরাজগঞ্জ রোডস্থ পাবনা রোডে বিকেলে বাংলাদেশে জামায়াত ইসলামীর হাটিকুমরুল শাখার আমির মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান৷
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব শাহিনুর আলম,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলঙ্গা থানার সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান প্রমুখ৷
আলোচনা সভায় প্রধান অতিথি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান , বলেন ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে। ফসলের জাকাতকে ‘উশর’ বলে।
উশর মানে হলো দশ শতাংশ (১০ %)। প্রাকৃতিক পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ হলো ‘উশর’ অর্থাৎ এক দশমাংশ । সেচের পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ‘নিসফ উশর’ অর্থাৎ ৫% (পাঁচ শতাংশ)।
ফসলের জাকাত ‘উশর’ গরিবের পাওনা হক (অধিকার) ফরজ ইবাদত। ‘উশর’ ফসল তোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আদায় করতে হয়৷ কেউ যদি ফসলের যাকাত (উশর) আদায় না করে তাহলে সে ফরয অনাদায়ের গুনাহে গুনাহগার হবে।
সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় শষ্য মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা