বালাগঞ্জে ‘অপরিকল্পিত’ সেতু নির্মাণে বন্ধ নৌপথ, পরিদর্শন করলেন উপপরিচালক
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের ‘ফতুরখাড়া’ নামক স্থানে পুরনো সেতুর পাশে নতুন করে ‘অপরিকল্পিত’ একটি সেতু নির্মিত হচ্ছে। বালাগঞ্জ ইউনিয়নের গহরমলি-রহমতপুর এলাকায় হাওরাঞ্চলে নৌপথ বন্ধ করে নির্মাণাধীন নিচু সেতুতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠেছে। এছাড়া, সওজ’র কথিপয় কর্মকর্তাদের ম্যানেজ এবং নকশা পরিবর্তন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও পতিত সরকারের নেতারা লুটপাট করেছেন বলেও অভিযোগ রয়েছে। সাড়ে ১৬কোটি টাকা ব্যয়ে দরপত্র আহবানের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পায় ‘জন জেবি’ নামের তিনজনের অংশীদারিত্বের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। এনিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে ২৮এপ্রিল বিকেলে স্থানীয় সরকার সিলেট’র উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার নির্মাণাধীন ওই সেতু পরিদর্শন করেন। এসময় ইউএনও সুজিত কুমার চন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি অবহিত হয়ে ২৬এপ্রিল বালাগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় নিচু সেতুর নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন তুলেন। এনিয়ে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও সওজ সিলেট সড়ক জোনের অতিরিক্তি প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদার সাথে কথা বলেন। এছাড়া, জেলা উন্নয়ন সমন্বয় সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।
এবিষয়ে উপপরিচালক বলেন, ‘আমি দিনব্যাপি বালাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছি। খুবই গুরুত্ব দিয়ে ‘অপরিকল্পিত’ এই সেতুর নির্মাণ কাজ ঘুরেঘুরে দেখেছি। সিলেট বিভাগের অধিকাংশ উপজেলার অধিকাংশ ইউনিয়নে গিয়েছি। কিন্তু এরকম হাওড় এলাকায় এতো নিচু সেতু কোথাও দেখিনি। নদী পথ বন্ধ করে কোন যুক্তিতে এটি নির্মাণ করা হচ্ছেÑ তা আমার বোধগম্য নয়’। তিনি বলেন, ‘তাৎক্ষণিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সাথে কথা বলে প্রকাশিত সংবাদসহ সেতুর ডকুমেন্টারি পাঠিয়েছি’। ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, ‘স্থানীয় লোকজনের দেয়া লিখিত অভিযোগ পেয়ে সরজমিন গিয়ে সেতু এলাকার বাসিন্দাদের কথা বলেছি। এবিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করবো’।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied