ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় অভিযোগ দিতে গিয়ে থানায় হাজতে দুই ভুক্তভোগী


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৩৫

নওগাঁ সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে থানায় অভিযোগ দিতে গিয়ে দুই ব্যক্তি হাজতে গেলেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার তিলেকপুর ইউনিয়নের মৃত ইসমাইল মন্ডলের ছেলে মো. খাজা উদ্দিন (৫৮) এবং তার ছেলে মো. নাদিম হোসেন (২৩) নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের আটক করে হাজতে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে আজ সকালে নাজামা বেগম একটি অভিযোগ দিলে সেটি একটি মামলা নিয়ে নাওয়া হয়। তারা কাউন্টার অভিযোগ করতে থানায় আসলে, ওয়ারেন্ট থাকায় তাদের কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি নূর এ আলম বলেন, "আমি বিষয়টি পুরোপুরি জানি না। তবে অভিযোগ পাওয়ার পর তদন্তে যিনি ছিলেন, তিনি আসামিকে থানায় পেয়ে আটক করেছেন। অভিযোগ তদন্ত করে, ভিকটিমের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের আটক করা হয়েছে, তাদেরও মামলা নেওয়া হবে।"

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, "বিষয়টি আমি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়