ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদযাপন


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৫ দুপুর ২:৫৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

র‌্যালিটি  শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। 

র‌্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, "শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমজীবী মানুষদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পৌরসভা প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার