ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জাতীয় পার্টির শাসনামলে শ্রমিকদের বেশি মুল্যায়ন করা হয়েছে..এড. মোঃ নাজমুল হুদা


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:১৯

সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেছেন,বিগত জাতীয়পার্টির নয়বছরের শাসনামলে দেশে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন বিল সংসদে পাশ করে দেশের জনগসাধারনের তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। যেখানে তৃণমূলের গ্রাম পর্যায়ের মানুষজন বিবিধ সমস্যা থেকে উত্তরনের সুযোগ পেয়েছিল। আমাদের সরকারের আমলে যেখানে কৃষক শ্রমিক ও জনতার গুরুত্বটা ছিল অপরিসীম। শ্রমিকদের বিভিন্ন দাবী ধাওয়া বাস্তাবয়ন কেবলই জাতীয়পার্টির সরকারের আমলে করা সম্ভব হয়েছিল। আগামীতে দেশের কৃষক,শ্রমিক জনতার সকল দাবী বাস্তবায়নে জাতীয়পার্টি কাজ করবে । তিনি আরো বলেন, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয়পার্টি জনগনের ভোটে নির্বাচিত হয়ে পূনরায় দেশ পরিচলানর সুযোগ পেলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে  বলে আমার বিশ্বাস।
বৃহম্পতিবার মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যেগে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল এমন মন্থব্য করেন। 
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক পার্টির সদস্য সেলিম উদ্দিনের পরিচলানায় আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য সাইফুর রহমান সমছু।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাষ্টার, গোলাম হোসেন অভি,  হারুন মিয়া, এডভোকেট শাহ্ আলম (তুলিপ), জেলা জাতীয় পার্টির সদস্য ওমর ফারুক, আব্দুল মতিন জহুর মিয়া, এমদাদুল হক দিলরব, সফিকুল আলম উজ্জল,সাইদুল ইসলাম, আমির হোসেন, এনামুল হক শাহরুক, নুরুল ইসলাম, মোঃ আব্দুল বারি রুহেল, মোঃ আরিফজাহান, জুবায়ের আহমদ পারভেজ, শ্রমিক নেতা নুর মিয়া, শ্রমিক নেতা আকিনুর, আইয়ুব আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার