আত্মসাৎকৃত মসজিদের অর্থ ফেরতের দাবিতে গাইবান্ধায় উত্তাল জনতা
গাইবান্ধায় আল আকসা জামে মসজিদের নামে জমি কেনার জন্য নেওয়া ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে কৃষকদল ও যুবলীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। শুক্রবার (২ মে) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের কলেজ রোড তিনগাছতলা এলাকায় রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গাইবান্ধা জেলা কৃষকদলের অন্যতম সদস্য ও মসজিদের সাবেক সভাপতি রুহুল আমিন ওরফে আল আমিন এবং গাইবান্ধা জেলা যুবলীগের অন্যতম সদস্য ও মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মিয়া।
বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লি ও এলাকাবাসীরা অভিযোগ করেন, আল আমিন মসজিদের জমি বিক্রির নামে ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নেন। কিন্তু তিনি জমির দলিল করে না দিয়ে বছরের পর বছর তালবাহানা করে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো ফল পাওয়া যায়নি। বরং তিনি বিএনপির প্রভাব দেখিয়ে অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শন করেন।
মসজিদের সাবেক ক্যাশিয়ার ও স্থানীয় ব্যবসায়ী মাসুম বলেন, “এই টাকা বিভিন্ন দানশীল ব্যক্তি ও এলাকাবাসীর দেওয়া। অথচ টাকা নেওয়ার পরেও জমির দলিল দেননি আল আমিন। তিনি জমির বাকি টাকা ৩ লাখ ৯৪ হাজার টাকাও নিতে রাজি হননি, আবার আগেই দেওয়া ১১ লাখ টাকাও ফেরত দেননি।”
বিক্ষোভে আরও অভিযোগ করা হয়, যুবলীগ নেতা মোমিনের সঙ্গে যোগসাজসে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। থানায় অভিযোগ করার পরেও সমাধান মেলেনি। বরং আল আমিন সময় চেয়ে তা পার করেও দলিল দেননি। এমনকি তিনি জোরপূর্বক মসজিদের নাম পরিবর্তন করে ‘সালাফী জামে মসজিদ’ রেখেছেন, যা মুসল্লিদের আরও ক্ষুব্ধ করে তোলে।
বিক্ষোভকারীরা দুর্নীতিকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং সাইনবোর্ড খুলে আল আকসা জামে মসজিদের পুরাতন নাম পুনঃস্থাপন করেন। উল্লেখ্য, বিক্ষোভের শুরুতে অভিযুক্ত রুহুল আমিনের স্ত্রী কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীদের চাপে পিছু হটেন।
বিক্ষোভে শতাধিক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন এবং তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা