ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র উদ্যোগে কৃষকের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২-৫-২০২৫ রাত ৮:১৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে  সম্প্রতি বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে।

আজ ২ মে ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দরা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শামসুল হক শেখ এর নেতৃত্বে উপজেলার পূর্বের বিলে কৃষকদের পাশে গিয়ে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করেন। 

শামসুল হক শেখ বলেন আমরা আজ মাঠে মাঠে কৃষকদের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ভাইয়ের পক্ষ থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসা ছিল কৃষকদের জন্য আমরা তার আদর্শের সৈনিক আমরা কৃষকদের ভালবাসি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওহিদুজ্জামান শেখ, শাহারাব বিশ্বাস, যুবদলের যুগ্ন আহবায়ক রাজু খান ও সাইফুল ইসলাম।

এর আগে টুঙ্গিপাড়া উপজেলার যুবদলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় মাঠে গিয়ে ধান কেটে দিয়েছেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল শেখ ও রাজু খান। 

বিএনপির এসব কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত