রইস উদ্দিন হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবীতে লক্ষীপুরে মানববন্ধন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে আঞ্জুমান জাকেরিন মুজাহিদ পরিষদ।
আজ শুক্রবার (০২ মে) দুপুর ২ টায় সাইফিয়া দরবার শরীফের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ মিছিল কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়।
এসময় বিক্ষুব্ধ সুন্নি জনতা বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইফিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা মোঃ শাহ আতায়ে রাব্বী সিদ্দীকি (আস সাইফি), পীরজাদা শাহ রেজায়ে রাব্বী সিদ্দিকী, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, কউছার মাহমুদ, মহসিন আলম, ফরিদ আলম, কাওছার হোসেন, দ্বিল মোহাম্মদ, জাবের হোসেন সাইফি, আঞ্জুমান জাকেরিন মুজাহিদ পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগন।
মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’।
বক্তারা হুশিয়ারী দিয়ে জানান, যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ। ‘গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।’
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা