ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত : ওপেনএআই


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:৩

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। তবে এ ঘটনায় ব্যবহারকারীদের কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ওপেনএআই জানায়, তাদের নিজস্ব সিস্টেম বা সফটওয়্যারে কোনো পরিবর্তন ঘটেনি এবং কোম্পানির মেধাস্বত্বও সুরক্ষিত রয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ত্রুটিটি পাওয়া গেছে বহুল ব্যবহৃত ডেভেলপার লাইব্রেরি অ্যাক্সিওস-এ। গত ৩১ মার্চ লাইব্রেরিটি একটি বৃহত্তর ‘সাপ্লাই চেইন’ সাইবার হামলার অংশ হিসেবে আক্রান্ত হয়। এই হামলার সঙ্গে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট হ্যাকারদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওপেনএআই জানায়, হামলার ফলে লাইব্রেরিটির একটি ক্ষতিকর (ম্যালিশাস) সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও চালু হয়ে যায়। এটি গিটহাব অ্যাকশনের একটি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ওই প্রক্রিয়ায় ম্যাকওএস অ্যাপ সাইন করার জন্য গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ব্যবহৃত হতো, যার আওতায় চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপসহ অন্যান্য টুলও ছিল।

তবে প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, এই সার্টিফিকেট হ্যাকারদের হাতে যায়নি। ফলে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার কোনো ঝুঁকি তৈরি হয়নি। পাসওয়ার্ড বা এপিআই কী-ও নিরাপদ রয়েছে। ত্রুটির মূল কারণ হিসেবে গিটহাব অ্যাকশনসের একটি ভুল কনফিগারেশনকে দায়ী করেছে ওপেনএআই, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা জোরদারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ম্যাকওএস ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণে অ্যাপ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভুয়া অ্যাপ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। পাশাপাশি জানানো হয়েছে, পুরোনো ম্যাকওএস অ্যাপ আগামী ৮ মে থেকে আর আপডেট পাবে না এবং কিছু ক্ষেত্রে সেগুলো কাজও নাও করতে পারে।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন