ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাপাসিয়ায় মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:৬

গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষানবিশ আইনজীবী আরিফের বিরুদ্ধে সাজানো বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

৩ মে, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়া মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার ওই এলাকার মিলন মিয়া, মাসুদা ও ফজলুল হক গংরা একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের সন্তান শিক্ষানবিশ আইনজীবী মো: আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধনে অপপ্রচার করে সম্মানহানী করেছে। আরিফ একজন ভালো ভদ্র ছেলে। আরিফ আমাদের দরদরিয়া এলাকার গর্ব। সে গরিব মানুষের উপকার। সে জিমি সংক্রান্ত বিষয়ে বেশ ভালো বুঝে ও জটিলতা নিরসনে সবসময় সত্যের পক্ষে কাজ করে। এটাই আরিফের অপরাধ। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা বলেন, আরিফ ভালো কাজ করায় সবাই তার কাছে আসে। আরিফের জন একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারায় এমন মিথ্যা ও বৃত্তিহীন সাজানো প্রচার চালিয়ে সম্মানের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মানববন্ধন অংশ নেওয়া এলাকাবাসীরা।

এব্যাপারে আরিফ বলেন, আমার বিরুদ্ধে যে অসত্য, মিথ্যা বানোয়াট দুর্নাম রটানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। জমি সংক্রান্ত বিষয়ে কাগজ পত্র একটু বুঝি। সে জন্য মানুষ আমার কাছে আসে এবং আমি তাদের কাগজ পত্র দেখে সঠিক বিষয়টি বের করে সমাধানের চেষ্টা করি। এটাই আমার অপরাধ। আর একটি মহল মিথ্যার আশ্রয় নিয়ে সঠিকের বিরুদ্ধে থেকে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টায় ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। তাই আজকে এলাকাবাসী মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আমার উপর কালিমা লেপন ও আমাকে সমাজে হেয় করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু