ছেলেরা আমাকে খেলতে নিত না : তাসনুভা তিশা
আর দু-দিন পরই শুরু হতে যাচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন। সেখানে অনেক তারকারা উপস্থিত হচ্ছেন, গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তারা।
সেখানে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সেখানে শৈশবে তার ক্রিকেট খেলা নিয়ে নানা মজার স্মৃতি তুলে ধরেন। শুধু তাই নয়, আবার ক্রিকেট খেলায় অংশ নিতে পারছেন বলে একরকম আনন্দে আত্মহারাও অভিনেত্রী।
তাসনুভা তিশা বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে, সব পরিচিতি লোকজন। গত বছর আমি অংশ নিতে পারিনি। ফেসবুকে ঢুকেই দেখছিলাম, সবাই ক্রিকেট খেলছে। কিন্তু ওইসময় আমি ফিজিক্যালি ফিট ছিলাম না। এরপর যখন হবে, অবশ্যই আমি অংশ নিব।’শৈশবের স্মৃতি টেনে তাসনুভা তিশা আরও বলেন, ‘ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু আমার ব্যাট ছিল না, তাই ছেলেরা আমাকে খেলতে নিত না।’
কাজ ছাড়া আর ক্রিকেটে খেলার সুযোগ হয় না বলেও জানান অভিনেত্রী। তার কথায়, এখন কি আর ক্রিকেট খেলা হয়! শটের জন্য ক্রিকেট খেলেছি। আরও বলেন, ‘আমি জানি আমি কোনো খেলায় জিতি না। তবে যেই ফর্মে খেলি, ইভেন আমি যদি ফিল্ডিংও করি, তাহলে আমি ওই জায়গাটাতেও প্রোপারলি খেলতে চাই।’
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?