ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৪:১৫

‘সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর’ প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, মুক্ত আলোচনা সভা ও সেমিনারের মধ্য দিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোরশেদ মানিক।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, কালের কণ্ঠের বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, এখন টিভির হিলি স্থলবন্দর প্রতিনিধি সোহেল রানা সহ অনেকেই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী নূর। এতে কয়েকটি জেলা ও উপজেলা থেকে প্রায় ৫০জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সাগর-রুনি হত্যা হত্যার বিচারসহ সকল নির্যাতিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত