চৌগাছা পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা
যশোরের চৌগাছা পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ প্রভাষক বি,এম হাফিজুর রহমানের সঞ্চালনায় জরুরী মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, সহ সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিচ, বিএনপি নেতা আতিয়ার রহমান, নাজমুজ্জামানন খোকন, সাহেব আলী, হাকিম হাবিবুর রহমান খোকা, জাফর ইকবাল, মনি মৃধা, আজগার আলী, আবু তালেব, শাহ আলম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, জালাল উদ্দিন. রবিউল ইসলাম, নজরুল ইসলাম, রফিউদ্দিন ব্যাপারী, সাগর হোসেন, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, কৃষকদলের সভাপতি মিলন বিশ্বাস, পৌর শাখা ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা প্রমুখ।
এসময় পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন। দলিয় নেতাকর্মীরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করার পাশাপশি সভায় জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের আগে ও বর্তমান সময় নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা