নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে সাবেক ইউপি সদস্যেরজমি দখলের অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরে পতিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা নিজেদের বিএনপি সমর্থক দাবি করে গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য আলেয়া বেগমের জমি দখল করে নেওয়ার অভিযোগ ওঠেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাসের হাট রাস্তার মাথায় জমি দখলের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমার মালেকীয় ও দখলীয় ১ একর ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করছে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন ও তার সঙ্গীরা। গত ৫ আগস্টের পর তারা নিজেদেরকে বিএনপি সমর্থক দাবি করে আমার জমি দখলের চেষ্টা করে। শুক্রবার রাতের আঁধারে শেখ ফরিদ ৩ থেকে সাড়ে ৩ শতাধিক সন্ত্রাসী ভাড়া করে ভেকু মেশিন দিয়ে আমার জমির মাটি কেটে দখল করে নেয়। এই নিয়ে আদালতে দুটি মামলা চলমান রয়েছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে আমি ৪জন আত্মীয় মহিলা নিয়ে ঘটনাস্থলে গিলে সন্ত্রাসীরা অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করলে আমরা নিরাপদে সরে গিয়ে আশ্রয় নিই। কিন্তু এসময় আমাদের সঙ্গে থাকা ফাতেমা আক্তার নামে এক আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। পরে আমি ৯৯৯ এ ফোন করলে তারা চরজব্বর থানার পুলিশের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বললে পুলিশকে একাধিক বার কল করলেও আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোন পুলিশ আসেনি। আমরা দখদারদের উপযুক্ত বিচার চাই। অভিযুক্ত আওয়ামিলীগ কর্মি ফরিদ ওরপে তেল ফরিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তার কোন কাগজপত্র নাই, এটা আমার জায়গা আমি কাজ করতেছি।
তবে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গিয়ে অভিযোগকারী কাউকে ঘটনাস্থলে পায়নি এবং আজ দুপুর পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ