আলিয়া ভাটের নতুন মাইলফলক
অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ডেবিউ করতে চলেছেন নায়িকা।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই ফেস্টিভ্যালে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে রেড কার্পেটে তার সঙ্গে যোগ দেবেন আলিয়া। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন আলিয়া ভাট।সেখানে তিনি বলেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে।’এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি।’
শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?