ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে চরজব্বর থানাকে দালাল মুক্ত করার দাবীতে মানববন্ধন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ২:১৭

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দল সভাপতি আকবর হোসেন ও মৎস্যজীবি দল চরজুবিলী ইউনিয়ন শাখার আহবায়ক নুর ইসলাম এর নামে  যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চরজব্বর থানাকে দালালমুক্ত করার দাবিতে উপজেলা শ্রমিক দলের  উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

৪ এপ্রিল (রবিবার)  সকাল ১১  টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক  মঞ্জুরুল আক্তার মঞ্জু, সদস্য সচিব আলমগীর হোসেন চৌধুরী, শ্রমিক দল ও মৎস্যজীবি দলের নেতৃবৃন্দসহ আরো অনেকেই।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের মত এখনো চরজব্বর থানায় দালালের কার্যক্রম অব্যাহত রয়েছে,  এসব দালালদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে,  জড়িত হচ্ছে মিথ্যা মামলায়, আমরা এ মানববন্ধন থেকে প্রশাসন কে জানিয়ে দিতে চায়, অন্যায়ভাবে দালালের খপ্পরে পড়ে কোন নিরপরাধ মানুষ মিথ্যা মামলার শিকার না যেন হয়, এ বিষয়ে প্রশাসন ও জনগণকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

অন্যাথায় চরজব্বর থানাকে দালাল মুক্ত করার জন্য আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তাগন। উক্ত মানববন্ধনে সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা