মুরাদনগরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগরে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার সকাল ৭টায় কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়্যামে
দিনব্যাপী এ শিক্ষা শিবির কর্মশালা শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে দারসুল কোরআনের ওপর উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আমির ও শিক্ষা শিবির কর্মশালার সভাপতি মাওলানা আবু নছর মো: ইলইয়াছ,
কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন,
সামাজিক কাজের প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন ও উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আবু বকরের যৌথ সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল।
উক্ত শিক্ষা কর্মী শিবিরে সহীহ কোরআন শিক্ষা, আত্মগঠনে মানোন্নয়ন, অতীত কাজের প্রেরণা যোগায় ও সামাজিক কাজের প্রয়োজনীয়তা বিষয়ে দিনব্যাপী ৫ জন বিজ্ঞ আলোচক বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার