কোপার উদ্বোধনী ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা
ঠিক হয়ে গেছে কোপা আমেরিকার সূচি। উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। ফাইনালের জন্য প্রস্তুত রাখা হচ্ছে মারাকানা স্টেডিয়ামকে। এক বিবৃতিতে বুধবার এই ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
নির্ধারিত ১৩ জুন ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হবে আসরটি। আসরে ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, একুয়েডর ও পেরু।
অন্যদিকে আর্জেন্টিনা কোপা শুরু হবে ১৪ জুন রিওর নিল্তন সান্তোস স্টেডিয়ামে। ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। এই গ্রুপের অন্য দলগুলো হলো-বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
আগামী ৫ জুলাই নিল্তন সান্তোস স্টেডিয়ামে হবে প্রথম সেমি-ফাইনাল; পরের দিন মানে গারিঞ্চায় হবে দ্বিতীয়টি। পূর্ব নির্ধারিত ১০ জুলাই তারিখেই মারাকানায় হবে ফাইনাল, এই একটি ম্যাচই হবে এখানে।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ