ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ৪:৩৫

বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে সিরিজ জেতে টাইগাররা। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে।

এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন শান্ত ও তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল