ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হানিয়া অ্যাকাউন্ট ব্লক, দুঃখপ্রকাশ ভারতীয় ভক্তদের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৫ বিকাল ৫:১

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর পাকিস্তান-ভারত দুই দেশ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও উঠেছিল বিভিন্ন মহলে। তারপরেই কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় ভারতে।

তবে সেই সব তারকার অনেক ভক্ত-অনুরাগী রয়েছেন ভারতে। তারা রীতিমতো বিমর্ষ এই ঘটনায়। হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা। তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বের করেছেন। 

প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গিয়েছেন হানিয়ার ইনস্টাগ্রামে। হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যে বক্সে তারা লিখেছেন, ‘আপনার কথা খুব মনে পড়ছে।’ কেউ আবার লিখেছেন, ‘আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।’

হানিয়ার সারল্য অনুরাগীদের পছন্দ। খোলামেলা ভাবে সহজ সরল বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলেন পাকিস্তানি অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যের উত্তরে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি পাল্টা উত্তর দিয়েছেন, ‘আমি কিন্তু এবার কেঁদে ফেলব।’

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এমএসএম / এমএসএম

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির