ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় সদরে বিএনপির সভাপতি আবু দাউদ সম্পাদক মাহফুজুর রহমান


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৪-৫-২০২৫ বিকাল ৫:৪৪

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে আবু দাউদ প্রধান,সাধারন সম্পাদক পদে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।গত শনিবার রাতে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
আবু দাউদ প্রধান জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, মাহফুজুর রহমান সদর উপজেলা বিএনপি আগের আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের নেতা ছিলেন।
সভাপতি পদে আবু দাউদ ৪৪৯ এবং সাধারন সম্পাদক পদে মাহফুজুর রহমান বাবু ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি আওরঙ্গজেব ও রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।চার সদস্যের এ কমিটিকে ১৫ দিনের মধ্যে ১০১ জন সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সকালে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম অধিবেশন শুরু হয়।
সেখানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির,প্রদান বক্তা বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু উপস্থিত ছিলেন।
সভাপতি পদে উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক পদে উপজেলা বিএনপির সদস্য সচিব সেকেন্দার আলী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর আগে ২০০৯ সালের সম্মেলনে আবু দাউদ প্রধান সভাপতি,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হন।পরে ২০২০ সালে আহবায়ক কমিটি গঠিত হয়।আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত